এক দিনও চালানো হয়নি উপহারের অ্যাম্বুল্যান্স

৪ বছর অচল, এক দিনও চালানো হয়নি উপহারের অ্যাম্বুল্যান্স

৪ বছর অচল, এক দিনও চালানো হয়নি উপহারের অ্যাম্বুল্যান্স

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছর ধরে অযত্নে পড়ে আছে একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স। করোনা মহামারির সময় ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া অ্যাম্বুল্যান্সটি এক দিনের জন্যও ব্যবহার করা হয়নি। গাড়িটির সামনের গ্লাসও ভেঙে গেছে।